ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আজ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর নির্ধারিত দিনের আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ইদের ছুটি ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।


এদিকে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করে শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস চলছে। এমন পরিস্থিতিতে দুই পক্ষের আরও সহনশীল এবং ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই পুলিশ তৎপর হলে ঘটনা এত দূর গড়াত না। তবে এ পরিস্থিতি শিক্ষামন্ত্রী ও তার মন্ত্রণালয় মনিটর করছে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, নানা ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না তখন আবারও নতুন নতুন পথ তৈরি করছে। এতে সজাগ রয়েছে দেশের মানুষ ও শিক্ষকসমাজও।

ads
ads
ads

Our Facebook Page

↑